Dainik Ishan
প্রকাশক: কামাল উদ্দিন
সম্পাদক: খ. ম. ইব্রাহিম
গোপনীয়তার নীতি|আমাদের সম্পর্কে|আর্কাইভ

যোগাযোগ

সম্পাদকীয় কার্যালয় : নুরভবন, শাহ আমানত সড়ক, চট্টগ্রাম।

ফোন : ০৯৬৯৭৫১০০২৪, ০১৫৩২৭৬৪৪০৪।

ইমেইল: dainikishan@gmail.com

প্রয়োজনীয় লিংক

  • Facebookফেসবুক পেজ
  • Xএক্স (টুইটার)
  • LinkedInলিংকডইন
  • @থ্রেডস
  • Messengerমেসেঞ্জার
  • WhatsAppহোয়াটসঅ্যাপ
  • Instagramইনস্টাগ্রাম
  • Telegramটেলিগ্রাম
  • YouTubeইউটিউব চ্যানেল
  • টিকটক

কিউআর কোড

QR Code
Copyright©DainikIshan`2023 । সতর্কতা-কপিরাইট অ্যাক্ট অনুসরণ করুন...
Developed by Dainik Ishan IT Team
বেচা-কেনা.com
ই-পেপার
প্রেস রিলিজ
ফেসবুক পেজসমূহ
  • Dainik Ishan | দৈনিক ঈশান
  • দৈনিক ঈশান | Dainik Ishan
  • Dainik Ishan | দৈনিক ঈশান
Dainik Ishan
XLinkedIn@MessengerWhatsAppInstagramTelegramYouTube

    চসিকের গরুর বাজার নিয়ে টেন্ডার-রিটেন্ডার খেলা!

    • হাট কালেকশনে চলছে লুটপাট
    • জড়িত চসিকের রাজস্ব বিভাগের শীর্ষ মহারতিরা
    ইউটিউব চ্যানেল
    0
    চসিকের গরুর বাজার নিয়ে টেন্ডার-রিটেন্ডার খেলা!
    ফলো করুনFacebook দৈনিক ঈশান ফেসবুকWhatsApp দৈনিক ঈশান হোয়াটসঅ্যাপMessenger দৈনিক ঈশান মেসেঞ্জার
    Google News Follow
    অ
    Dainik Ishanঈশান/প্রবি২২ এপৃল, ২০২৬, ১:২৮ PM
    Dainik Ishan

    ঈশান প্রতিবেদক

    অনলাইন সংস্করণ

    ২২ এপৃল, ২০২৬, ১:২৮ PM

    নিউজটি পড়েছেন: 2372
    শেয়ার০
    এ সম্পর্কিত আরও খবর
    চট্টগ্রাম বন্দরে কন্টেনারবাহী দুই জাহাজের সংঘর্ষ

    চট্টগ্রাম বন্দরে কন্টেনারবাহী দুই জাহাজের সংঘর্ষ

    হালদায় নমুনা ডিম ছেড়েছে মা-মাছ

    হালদায় নমুনা ডিম ছেড়েছে মা-মাছ

    নতুন তফসিলে সরাসরি নির্বাচনের নির্দেশনা

    নতুন তফসিলে সরাসরি নির্বাচনের নির্দেশনা

    বিজ্ঞাপন — ১৬০ × ৬০০

    বৈশাখ শুরু। ফলে প্রতিবছরের মতো কোরবানির আগের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আওতাধিন গরুর বাজারগুলো টেন্ডার দেয়ার প্রক্রিয়া চলছে। আর প্রতিবছরের মতোই এবছরও গরুবাজার নিয়ে চলছে টেন্ডার-টেন্ডার খেলা। অবশেষে শুরু হাট কালেকশনের নামে লুটপাটের প্ল্যান।

    এমন অভিযোগ সংশ্লিষ্টদের। সংশ্লিষ্টদের মতে, প্রতিবারের মতো এবারও তিন দফা টেন্ডার আহ্বান করেও চট্টগ্রাম শহরের সবচেয়ে বড় পশুর বাজার সাগরিকা গরুর বাজারের ইজারা সম্পন্ন করা হয়নি।

    গত বছরের মতো হাট কালেকশনের পথে চলছে সাগরিকা গরুর বাজারটি। গতবারও এই পথে হেঁটে ২ কোটি টাকারও বেশি রাজস্ব কম আয় হয়েছে চসিকের। যা মূলত হয়েছে লুটপাট। ঠিক এবারও সাগরিকা গরুর বাজার নিয়ে টেন্ডার-টেন্ডার খেলায় হযবরল অবস্থার সৃষ্টি হয়েছে।

    আরও পড়ুন :চট্টগ্রাম বন্দরে কন্টেনারবাহী দুই জাহাজের সংঘর্ষ

    সংশ্লিষ্টরা জানান, নিয়মানুযায়ী চসিকের নিয়ন্ত্রণাধীন চারটি হাট এবং ঘাট পহেলা বৈশাখ থেকে ৩০ চৈত্র সময়ের জন্য ইজারা দেয়া হয়। প্রতিবছর পহেলা বৈশাখ থেকে যাতে ঠিকাদার কার্যক্রম শুরু করতে পারেন সেভাবে টেন্ডার প্রক্রিয়া শুরু করা হয়।

    এবছরও সেভাবে উদ্যোগ নেয়া হয়েছিল। গত ফেব্রুয়ারি মাসের শুরুতে গরুর বাজার ইজারা দেয়ার টেন্ডার আহ্বান করা হয়। কিন্তু টেন্ডারে কেউ অংশগ্রহণ করেননি। পরবর্তীতে মার্চ মাসে আহ্বান করা হয় দ্বিতীয় দফা টেন্ডার। তাতে মাত্র একটি প্রতিষ্ঠান অংশ নেয়। ফলে ওই টেন্ডার বাতিল করা হয়।

    গত ১ এপৃল পুনরায় তৃতীয়দফা টেন্ডার আহ্বান করা হয়। এতে পাঁচটি দরপত্র বিক্রি হয়। এর মধ্যে টেন্ডার জমা পড়ে তিনটি। এর মধ্যে সর্বোচ্চ দরদাতা জনৈক ইরফান সরওয়ারী খাঁন সরকারের ভ্যাট ট্যাক্সসহ ৮ কোটি ৮৩ লাখ ৭৫ হাজার টাকা দর উল্লেখ করে।

    দ্বিতীয় দরদাতা ফজলে আলিম চৌধুরী (মীরা মেরিন) ভ্যাট ট্যাক্সসহ ৮ কোটি ১৪ লাখ ৭২ হাজার ২৩৩ টাকা এবং তৃতীয় দরদাতা সাজ্জাদ হোসাইন ভ্যাট ট্যাক্সসহ ৭ কোটি ১৯ লাখ ৪৪ হাজার ৩৭৫ টাকা দর উল্লেখ করেন। কিন্তু প্রত্যাশীত দরের অজুহাতে এই টেন্ডারও বাতিল করা হয়।

    আরও পড়ুন :হালদায় নমুনা ডিম ছেড়েছে মা-মাছ

    ইতোমধ্যে বছর শুরু হওয়ায় গত পহেলা বৈশাখ থেকে বিশাল এই গরু বাজারের ইজারা আবারো হাট কালেকশনে দেয়া হয়েছে। এর মধ্যে নতুন করে চতুর্থ দফা টেন্ডার আহ্বান করা হয়েছে। যা প্রহসন বলে মনে করছেন ইজারাদাররা।

    ইজারাদারদের ভাষ্য, হাট কালেকশনের নামে লাখ লাখ টাকা নয় ছয় করার সুযোগ তৈরির জন্যই ইজারা প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না। এতে সরকার দেড় কোটি টাকারও বেশি নিশ্চিত ভ্যাট ও ট্যাক্স থেকে বঞ্চিত হবে। সরকারের এই রাজস্ব লুটে খাবে হাট কালেকশনের দায়িত্ব পাওয়া ব্যক্তি ও চসিকের সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তারা।

    ইজারাদাররা গতবছরের বিষয়টিকে উদাহরণ হিসেবে সামনে এনে বলেন, গতবছর একাধিক টেন্ডারে পর সর্বোচ্চ সাগরিকা গরুর বাজারের দর উঠেছিল ৭ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা। সেই টেন্ডার সম্পন্ন না করে হাট কালেকশনের নামে প্রথম চার মাসের জন্য দেয়া হয় ৪ কোটি ৮০ লাখ টাকায়। পরে দুই মাসের জন্য দেয়া হয় ২১ লাখ টাকায় এবং পরবর্তীতে আবার ৬ মাসের জন্য দেয়া হয় ৯৯ লাখ টাকায়।

    টেন্ডারে সাড়ে সাত কোটিরও বেশি টাকায় বাজার ইজারা দেয়া না হলেও হাট কালেকশনে পাওয়া যায় সাড়ে পাঁচ কোটি টাকার কম। এর মধ্যে হাট কালেকশনের দায়িত্বে থাকা ব্যক্তি ৫৫ লাখ টাকা আটকে রেখেছেন। পুনরায় উক্ত ব্যক্তিকে হাট কালেকশনের দায়িত্ব দেয়ায় সংশ্লিষ্টদের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে।

    আরও পড়ুন :নতুন তফসিলে সরাসরি নির্বাচনের নির্দেশনা

    এদিকে তৃতীয় দফা টেন্ডারের পর বিষয়টি মন্ত্রণালয়কে জানিয়ে সিদ্ধান্ত চাওয়ার নিয়ম থাকলেও এক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে না বলে অভিযোগ করে বলা হয়েছে যে, ইতোমধ্যে চতুর্থ দফা টেন্ডার আহ্বানের প্রক্রিয়া চলমান রেখেছে চসিকের রাজস্ব বিভাগ।

    জানা গেছে, চসিকের রাজস্ব বিভাগে কর্মরত রতি-মহারতি কর্মকর্তাদের সঙ্গে হাট কলেকশনের দায়িত্ব দেওয়ার ব্যক্তির দহরম-মহরম সম্পর্ক রয়েছে। ফলে নানা কুটকৌশলে অত্যন্ত গোপনীয়তার সহিত ভাগবাটোয়ারা চলে। এক্ষেত্রে কোটি টাকার হিসেব-নিকেশ হয়। টেন্ডারে অংশ নেয়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিষয়টিতে দৃষ্টিপাত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সিটি মেয়রের প্রতি অনুরোধ জানানো হয়েছে ।

    বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের একাধিক কর্মকর্তাকে ফোন করা হলেও তারা ফোন ধরেননি। একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিন দফা টেন্ডার আহ্বান করা হয়েছে। কিন্তু প্রথম দফায় কেউ টেন্ডার নেননি, দ্বিতীয় দফায় মাত্র একজন এসেছিলেন। তৃতীয় দফায় তিনজন দরপত্র দাখিল করলেও প্রত্যাশিত দর পাওয়া যায়নি। তাই হাট কালেকশনের উদ্যোগ নিতে হয়েছে। হাট কালেকশন টেন্ডারে উল্লেখিত দরের চেয়ে বেশি না কম-এমন প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে কিছুই বলতে পারবেন না বলে জানান।

    এ বিষয়ে কথা বলতে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনিও কোনরকম সাড়া দেননি।

    ঈশান/প্রবি
    ● ট্রেন্ডিং:চসিকদুদক
    Google News

    দৈনিক ঈশানের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

    ‹ আগের নিউজতনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তারপরের নিউজ ›জামায়াতের মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী, অপেক্ষায় বিএনপি

    মন্তব্য করুন

    আরও পড়ুন

    রং-তুলিতে প্রাণ ফিরে পাচ্ছে জিয়া স্মৃতি জাদুঘর

    রং-তুলিতে প্রাণ ফিরে পাচ্ছে জিয়া স্মৃতি জাদুঘর

    ক্ষতিগ্রস্ত জাহাজ দুটি ভেড়ালো এনসিটি জেটিতে

    ক্ষতিগ্রস্ত জাহাজ দুটি ভেড়ালো এনসিটি জেটিতে

    হাছান মাহমুদ-নওফেলসহ চট্টগ্রামের ১৭ জন পলাতক

    হাছান মাহমুদ-নওফেলসহ চট্টগ্রামের ১৭ জন পলাতক

    চট্টগ্রামের পাহাড়ে লাখো মানুষের ঝুঁকিপূর্ণ বসতি

    চট্টগ্রামের পাহাড়ে লাখো মানুষের ঝুঁকিপূর্ণ বসতি

    চট্টগ্রাম বন্দরে কন্টেনারবাহী দুই জাহাজের সংঘর্ষ

    চট্টগ্রাম বন্দরে কন্টেনারবাহী দুই জাহাজের সংঘর্ষ

    সাড়ে ৪৭ কোটি টাকা আত্নসাতের মামলায় ব্যবসায়ীর ১১ বছর কারাদন্ড

    সাড়ে ৪৭ কোটি টাকা আত্নসাতের মামলায় ব্যবসায়ীর ১১ বছর কারাদন্ড

    বাবর আলীর মাকালু পর্বতশৃঙ্গ জয়

    বাবর আলীর মাকালু পর্বতশৃঙ্গ জয়

    মে দিবসেও থামেনি পিইএচপির কাচ কারখানা

    মে দিবসেও থামেনি পিইএচপির কাচ কারখানা
    বিজ্ঞাপন — ৩০০ × ২৫০
    দিনের সেরা খবর
    ১

    রং-তুলিতে প্রাণ ফিরে পাচ্ছে জিয়া স্মৃতি জাদুঘর

    ৩৮৪ বার পড়া হয়েছে
    ২

    ক্ষতিগ্রস্ত জাহাজ দুটি ভেড়ালো এনসিটি জেটিতে

    ৩৪৬ বার পড়া হয়েছে
    ৩

    হাছান মাহমুদ-নওফেলসহ চট্টগ্রামের ১৭ জন পলাতক

    ৪৪১ বার পড়া হয়েছে
    ৪

    চট্টগ্রামের পাহাড়ে লাখো মানুষের ঝুঁকিপূর্ণ বসতি

    ৪২৯ বার পড়া হয়েছে
    ৫

    চট্টগ্রাম বন্দরে কন্টেনারবাহী দুই জাহাজের সংঘর্ষ

    ৪০২ বার পড়া হয়েছে
    ৬

    সাড়ে ৪৭ কোটি টাকা আত্নসাতের মামলায় ব্যবসায়ীর ১১ বছর কারাদন্ড

    ৪৪৭ বার পড়া হয়েছে
    ৭

    বাবর আলীর মাকালু পর্বতশৃঙ্গ জয়

    ৬৪৪ বার পড়া হয়েছে
    ৮

    মে দিবসেও থামেনি পিইএচপির কাচ কারখানা

    ৫৫০৯ বার পড়া হয়েছে
    ৯

    নাহার এগ্রোর পাহাড় কাটা থামালেন ইউএনও

    ১৪৬৪ বার পড়া হয়েছে
    ১০

    হালদায় নমুনা ডিম ছেড়েছে মা-মাছ

    ১২৪৯ বার পড়া হয়েছে
    সব খবর
    বিজ্ঞাপন — ৩০০ × ২৫০
    ১

    রং-তুলিতে প্রাণ ফিরে পাচ্ছে জিয়া স্মৃতি জাদুঘর

    ২

    ক্ষতিগ্রস্ত জাহাজ দুটি ভেড়ালো এনসিটি জেটিতে

    ৩

    হাছান মাহমুদ-নওফেলসহ চট্টগ্রামের ১৭ জন পলাতক

    ৪

    চট্টগ্রামের পাহাড়ে লাখো মানুষের ঝুঁকিপূর্ণ বসতি

    ৫

    চট্টগ্রাম বন্দরে কন্টেনারবাহী দুই জাহাজের সংঘর্ষ

    ৬

    সাড়ে ৪৭ কোটি টাকা আত্নসাতের মামলায় ব্যবসায়ীর ১১ বছর কারাদন্ড

    ৭

    বাবর আলীর মাকালু পর্বতশৃঙ্গ জয়

    ৮

    মে দিবসেও থামেনি পিইএচপির কাচ কারখানা

    ৯

    নাহার এগ্রোর পাহাড় কাটা থামালেন ইউএনও

    ১০

    হালদায় নমুনা ডিম ছেড়েছে মা-মাছ

    সব খবর
    বিজ্ঞাপন — ৩০০ × ২৫০
    বিজ্ঞাপন — ৩০০ × ২৫০